Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি সঞ্জয়

কদিন পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল উন্মাদনার মধ্যেই বাংলাদেশিদের জন্য এসেছে বিশেষ এক সুখবর। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। পাশাপাশি ফিফার অফিশিয়াল অ্যালবামেও জায়গা পেয়েছে তার গান।

একটি ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে সঞ্জয় জানান, দীর্ঘদিনের স্বপ্ন ও অপেক্ষার পর এই অর্জন এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠা এই শিল্পী বলেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে যুক্ত হওয়া সঞ্জয়ের গানটির নাম ‘সির সির’। এই গানে তার সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি ও ভেজড্রিম। একই অ্যালবামে স্থান পেয়েছে বিশ্বখ্যাত ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’, পপ তারকা শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমা-র মতো সংগীত জগতের বড় বড় নাম।

যৌথভাবে এবার বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এসব অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের তালিকায় স্থান পেয়েছেন সঞ্জয়।

জানা গেছে, তিনি মঞ্চ ভাগ করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী লিসা-র মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে।

শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে তার উপস্থিতি বাংলাদেশের জন্যও গর্বের এক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

Popular Articles