Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

জুলাইতেই আমির বসছেন বিয়ের পিঁড়িতে

বলিউড সুপারস্টার আমির খানকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির।

এর আগে, গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা। তিনি জানান, প্রায় ১৮ মাস ধরে তাদের সম্পর্ক চলছে এবং গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন।

আমির বলেন, গৌরী বেঙ্গালুরুতে থাকতেন, তাই মিডিয়ার নজর এড়িয়ে তাদের সম্পর্ক অনেকটাই ব্যক্তিগত রাখতে পেরেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গৌরী তার জীবনে শান্তি ও স্থিরতা নিয়ে এসেছেন।

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন। এর আগে তার একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার এক ছেলে রয়েছে।

গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে আমির ও গৌরীকে। চীনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কমেডি উৎসবেও তারা যুগল হিসেবে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। এখন গৌরী স্প্র্যাটকে ঘিরে নতুন করে আলোচনায় রয়েছেন বলিউডের এই তারকা।

Popular Articles