Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

ভোট দেননি শাকিব খান, জানা গেল কারণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ থাকলেও তার অনুপস্থিতি ছিল আলোচনার বিষয়।

জানা গেছে, নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার (৩ জুলাই) রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শাকিব খান। ফলে দেশে না থাকায় ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হয়নি তার।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে প্রিয় দলের শিরোপা লড়াই দেখতে আগ্রহী তিনি। টিকিট নিশ্চিত হলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার।

তবে বিশ্বকাপ দেখা ছাড়াও এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির অভিবাসন আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় শাকিব খানকে। সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এই সফর বলে জানা গেছে।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

প্রসঙ্গত, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচ।

Popular Articles