Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

শিল্পী সমিতির নির্বাচন করছেন না বাপ্পারাজ, যা জানা গেল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল, সভাপতি পদে প্রার্থী হতে পারেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

বাপ্পারাজের নেতৃত্বে যে প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল ‘চাঁদের আলো’খ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির।

গণমাধ্যমকে রুমানা ইসলাম মুক্তি জানিয়েছেন, বাপ্পারাজ তাকে খুদে বার্তার মাধ্যমে সভাপতি পদে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, বাপ্পারাজ ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

রুমানা আরও বলেন, বাপ্পারাজের এই সিদ্ধান্তের পর তাদের প্যানেল থেকে সভাপতি পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী দুই-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

Popular Articles