Wednesday, June 3, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

শাকিবের সিনেমা দিয়ে ৫ মাস পর খুলছে ‘মধুবন’

দীর্ঘদিন ধরে টানা লোকসানের মুখে ছিল বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’। ফলে গত বছরের ১৮ সেপ্টেম্বর মাল্টিপ্লেক্সটি বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। কয়েক মাস আগে হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েও শিরোনাম হয়েছিল।

দীর্ঘ ৫ মাস পর ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ দিয়ে পুনরায় চালু হতে যাচ্ছে এই মাল্টিপ্লেক্স।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিবের সিনেমাটি, ফলে ঈদের দিন থেকে পুনরায় চালু হচ্ছে মধুবন সিনেপ্লেক্স।
হল মালিক আর এম ইউনুস রুবেল গণমাধ্যমকে জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা হলটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন।

তিনি বলেন, ‘সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে ভালো সিনেমা দরকার। আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। আশা করছি, নতুন সরকার দেশি সিনেমার পাশাপাশি বিদেশি ভালো সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে আমাদের মতো হল মালিকদের সহযোগিতা করবেন।’

একসময় বগুড়া জেলাজুড়ে ৩৮টি সিনেমা হল সচল ছিল। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৭টিতে। এরইমধ্যে ৩১টি হল ভেঙে ফেলা হয়েছে। শহরে দুটিসহ পুরো জেলায় এখন মোটে ৭টি সিনেমা হল টিকে আছে।

Popular Articles