Monday, March 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান, অবসর ভাঙাতে গায়কের!

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় অরিজিৎ সিং। এ নিয়ে যখন সবাই হতাশ তখন তার জিয়াগঞ্জের বাড়িতে বলিউড সুপারস্টার আমির খান। তবে কি অরিজিৎকে ফেরাতে মুম্বাই থেকে ছুটে এলেন অভিনেতা? প্রশ্ন অনেকের মনে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরের জিয়াগঞ্জে আগমনের খবর ঢেকে রাখতে কম চেষ্টা করা হয়নি। শুরুর দিকে সফল হলেও শেষে সম্ভব হয়নি। অরিজিতের স্টুডিওতে যাওয়ার পথে পাপারাজ্জিদের হাতে ধরা পড়েন অভিনেতা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চামড়ার জ্যাকেট গায়ে গাড়িতে উঠছেন তিনি। চুল উল্টে আঁচড়ে হেয়ারব্যান্ডে বন্দি। তাকে ঘিরে নিরাপত্তারক্ষী। দ্রুত গাড়িতে উঠতে দেখা যায় তাকে। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়েন তিনি।

এদিকে অরিজিতের বাড়িতে আমিরের উপস্থিতি নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ মনে করছেন গায়ককে ফেরাতে এসেছেন। আবার কেউ মনে করছেন, সিনেমা বানাবেন অরিজিৎ। তবে কি আমিরই হচ্ছেন তার ছবির নায়ক?

তবে সূত্রের খবর, বলিউডের তাবড় প্রযোজকের সঙ্গে ছবিতে গাওয়ার আগাম চুক্তি ছিল গায়কের। আচমকা অবসর ঘোষণা করায় ফাঁপরে পড়েছেন তাঁরা। এই দলে সম্ভবত আমির খানও। তাই হয়তো তড়িঘড়ি ছুটে এসেছেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে।

Popular Articles