Monday, March 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তৃতীয় পক্ষ নয়, বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ: পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ও কৌতূহল ছিল। বিশেষ করে তাদের সম্পর্ক ভাঙার পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না এ প্রশ্ন ঘুরে ফিরে এসেছে বারবার। অবশেষে সে বিষয়ে সরাসরি কথা বললেন পরীমনি নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ ও দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি স্পষ্ট করে জানান, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ছিল না।

পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই আমাদের বিচ্ছেদ হয়েছে।’

সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে রাজের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পরীমনির কণ্ঠে উঠে আসে হতাশার সুর। তিনি বলেন, ‘চেষ্টা যে করতে হয় এই বিষয়টাই তো সে জানে না। আবার কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।’

এ সময় বিনোদন অঙ্গনে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল তথ্যের কথাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভুল ধারণা ছড়িয়েছে আমার জন্য নাকি রাজ তার বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা একদমই ভুল।’
তিনি আরও যোগ করেন, ‘আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে কিছু না বলেই উপলব্ধি করুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্বটা নিজে থেকেই অনুভব করুক।’

আরো পড়ুন : প্লেব্যাক থেকে অবসর অরিজিতের: দেখুন তার গাওয়া ১০ সিনেমা

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে সঙ্গে শরিফুল রাজের সঙ্গে তার বিয়ের বিষয়টিও প্রকাশ্যে আসে। সে সময় দুজনই জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। একই বছরের ১০ আগস্ট জন্ম নেয় তাদের পুত্র সন্তান।

এরপর দাম্পত্য জীবনে মনোমালিন্য হলেও একাধিকবার তারা আবার কাছাকাছি এসেছিলেন। তবে কয়েক মাস আগে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে তাদের সংসারে নতুন করে সংকট দেখা দেয়। এর জেরে রাজ বাসা ছাড়েন।

আলাদা হওয়ার পর পরীমনি ও রাজ গণমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন। শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে আসার আগে নাটকেও অভিনয় করেছেন তিনি।

সবশেষে পরীমনির অভিনীত ‘ফেলুবক্সী’ নামের একটি সিনেমা চলতি বছর কলকাতায় মুক্তি পায়। এ ছাড়া তার অভিনীত ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ এই দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Popular Articles