Tuesday, July 21, 2026
spot_imgspot_img

জনপ্রিয় খবর

spot_img

Related Posts

সাবেক প্রেমিকাকে মারধরের অভিযোগে কাঠগড়ায় অভিনেতা নিজিরো মুরাকামি

নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় সিরিজ ‘অ্যালিস ইন বর্ডারল্যান্ড’-এর ‘চিশিয়া’ চরিত্র দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া জাপানি অভিনেতা নিজিরো মুরাকামির বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। জাপানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে টোকিওর শিবুয়া এলাকায় তাদের যৌথ বসবাসের ফ্ল্যাটে একাধিকবার এই নির্যাতনের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, ২৯ বছর বয়সী এই অভিনেতা তার প্রাক্তন প্রেমিকার চুল টেনে ধরেছেন, মাথা জানালায় ঠুকে দিয়েছেন এবং মুখে একাধিকবার ঘুষি মেরেছেন। এই ভয়াবহ নির্যাতনের কারণে ওই নারীর সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লেগেছিল।

পরবর্তীতে ভুক্তভোগী নারী টোকিও মেট্রোপলিটন পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে মারধরের সন্দেহে মামলাটি প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করেছে। এখন মুরাকামির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট বা আইনি অভিযোগ দায়ের করা হবে কি না, তা প্রসিকিউটররা নির্ধারণ করবেন। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় নিজের অপরাধ স্বীকার করে মুরাকামি বলেছেন, তাকে যে তিনি আঘাত করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর এখন পর্যন্ত এই অভিনেতা বা তার ট্যালেন্ট এজেন্সির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আন্তর্জাতিক স্তরে ‘অ্যালিস ইন বর্ডারল্যান্ড’ সিরিজ দিয়ে তারকাখ্যাতি পাওয়া মুরাকামির অভিনয় এর আগে ‘স্টিল দ্য ওয়াটার’ ও ‘লাস্ট অব দ্য উলভস’ সিনেমাতেও দারুণ প্রশংসিত হয়েছিল। এর আগে ২০২৩ সালে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘অ্যালিস ইন বর্ডারল্যান্ড’-এর ক্যামিও চরিত্র এবং ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সিরিজের মাধ্যমে আবারও পর্দায় ফেরেন। এই আইনি বিতর্কের মাঝেই আগামী ৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘স্ট্রেঞ্জ স্টোরিজ দ্যাট কিপ ইউ আপ অ্যাট নাইট’।

Popular Articles