Monday, March 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

নিশোকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট মেহজাবীনের

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩’ ঘোষণা করেছে সরকার। এটি চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানজনক পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৮টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করে।

এবারের আসরে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন।

এদিকে, প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন আফরান নিশো; ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।

প্রথম সিনেমাতে আফরান নিশোর এই পুরস্কারে শোবিজ অঙ্গনে প্রশংসার জোয়ার বয়ে গেছে। এবার ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখলেন, অভিনন্দন আফরান নিশো ভাইয়া। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Popular Articles