বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যামি পুরস্কার জিতেছেন। এর মাধ্যমে এমি, অস্কার, টনি ও গ্র্যামি—চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে বিরল ‘ইগট’ ক্লাবের সদস্য হলেন তিনি।
চলতি বছর স্পিলবার্গ পরিচালিত তথ্যচিত্র ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ সেরা সংগীত বিভাগে গ্র্যামি জয় করে। এর আগে তিনি এমি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।
হলিউডের প্রখ্যাত সংগীত পরিচালক জন উইলিয়ামসকে কেন্দ্র করে নির্মিত এই তথ্যচিত্রে স্পিলবার্গ-উইলিয়ামস জুটির দীর্ঘদিনের সৃজনশীল সম্পর্ক তুলে ধরা হয়েছে। ‘জস’, ‘শিন্ডলার’স লিস্ট’সহ একাধিক কালজয়ী চলচ্চিত্রে এই জুটি একসঙ্গে কাজ করেছেন।
গ্র্যামি জয়ের প্রতিক্রিয়ায় স্পিলবার্গ বলেন, এই পুরস্কার তার দীর্ঘ পাঁচ দশকের কাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।



