মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। রেকর্ড গড়া সাফল্যের মধ্যেই যোগ হলো আন্তজার্তিক মঞ্চের এক অনন্য স্বীকৃতি। এবার গিনেস বুকে জায়গা করে নিলো ‘ধুরন্ধর’র আলোচিত র্যাপ গান ‘FA9LA’।
‘ধুরন্ধর’-এ ব্যবহৃত ‘FA9LA’ র্যাপ গান সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ডে স্থান পেয়ে আরবিয়া চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছে। এই অনন্য সাফল্যের সুবাদেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বাহরাইনের র্যাপার ফ্লিপারাচি।
গিনেস রেকর্ডের স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত শিল্পী জানান, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হাবিবি! সত্যিই অসাধারণ অনুভূতি। যে ভাষায় গানটি গাওয়া হয়নি, সেই হিন্দি ভাষাতেই এত জনপ্রিয়তা পাবে এটা আমার কল্পনার বাইরে ছিল। ‘FA9LA’ যেন গত দু’মাসে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে। একটি গান দিয়েই চারটি চার্টের শীর্ষে পৌঁছাতে পারা আমার কাছে গর্বের।’
বিশ্বরেকর্ডের খবরটি তিনি পান একটি ফটোশুটের মাঝেই সেখান থেকেই উচ্ছ্বাসভরে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নেন ফ্লিপারাচি।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ খুব অল্প সময়ের মধ্যেই ১১০০ কোটির গণ্ডি পেরিয়ে বলিউডের শীর্ষ তারকাদের বহু হিট ছবির রেকর্ড ভেঙে দেয়। এই ব্যবসায় সাফল্যের মাঝেই ‘FA9LA’ র্যাপ গানের এই আন্তজার্তিক স্বীকৃতি ভারতীয় সিনেমার জন্য এক গর্বের বিষয়।
‘FA9LA’’ র্যাপের সঙ্গে অক্ষয় খান্নার শক্তিশালী নৃত্যশৈলী যে গানটিকে বিশ্বজুড়ে আরও আলোচনায় এনেছে তা অস্বীকার করার উপায় নেই। ভারত সহ সারা উপমহাদেশে এই র্যাপ গান এক অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছে।



