সম্পাদকীয় নীতি

সংস্কৃতি ও বিনোদনভিত্তিক অনলাইন পোর্টাল ছবির কাগজ দায়িত্বশীল, তথ্যভিত্তিক এবং পেশাদার সাংবাদিকতায় বিশ্বাস করে। আমাদের লক্ষ্য শুধু বিনোদনের খবর প্রকাশ করা নয়; বরং সংস্কৃতি, শিল্প ও সৃজনশীলতার জগতকে গভীরভাবে তুলে ধরা।

ছবির কাগজ সবসময় সত্যনিষ্ঠ তথ্য প্রকাশের চেষ্টা করে। কোনো খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা আমাদের অন্যতম প্রধান নীতি। গুজব, বিভ্রান্তিকর তথ্য বা যাচাইবিহীন খবর প্রকাশ থেকে আমরা বিরত থাকি।

আমরা বিশ্বাস করি, সংস্কৃতি ও শিল্প সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই চলচ্চিত্র, নাটক, সংগীত, সাহিত্য, শিল্পকলা, ফ্যাশন এবং তারকাজীবনের পাশাপাশি সমাজে ইতিবাচক সাংস্কৃতিক উদ্যোগগুলোকেও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

ছবির কাগজের সম্পাদকীয় কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। কোনো রাজনৈতিক, বাণিজ্যিক বা ব্যক্তিগত প্রভাবের কারণে সংবাদ বা মতামত পরিবর্তন করা হয় না।

আমাদের প্রকাশিত কনটেন্টের মধ্যে থাকতে পারে—
সংবাদ, ফিচার, বিশ্লেষণ, সাক্ষাৎকার, রিভিউ এবং মতামত। মতামতধর্মী লেখার দায় লেখকের নিজস্ব।

যদি কোনো তথ্যগত ভুল পাওয়া যায়, পাঠকের মতামত ও প্রমাণের ভিত্তিতে তা সংশোধন করার ব্যবস্থা নেওয়া হয়।

কপিরাইট ও ব্যবহার নীতি (Terms & Copyright Policy)

অনলাইন পোর্টাল ছবির কাগজ–এ প্রকাশিত সব সংবাদ, লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কপিরাইট আইনের মাধ্যমে সংরক্ষিত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য কোথাও প্রকাশ, পুনঃপ্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

তবে ব্যক্তিগত বা গবেষণামূলক প্রয়োজনে কোনো লেখা উদ্ধৃত করা হলে অবশ্যই ছবির কাগজ–এর নাম ও লিংক উল্লেখ করতে হবে।

ওয়েবসাইটে ব্যবহৃত কিছু ছবি, ভিডিও বা তথ্য তৃতীয় পক্ষ বা সংশ্লিষ্ট শিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠান বা সংবাদসূত্র থেকে সংগৃহীত হতে পারে। সেসব ক্ষেত্রে মূল উৎসের কৃতিত্ব উল্লেখ করা হয়।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কপিরাইট লঙ্ঘনের অভিযোগ থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editorial Policy

Chobir Kagoj believes in responsible, fact-based, and professional journalism. Our goal is not only to publish entertainment news but also to present the deeper dimensions of culture, arts, and creativity.

We always strive to provide accurate and truthful information. Verifying facts before publishing any news is one of our fundamental principles. We avoid publishing rumors, misleading information, or unverified content.

We believe that culture and art are essential parts of society. Therefore, alongside films, television dramas, music, literature, visual arts, fashion, and celebrity life, we also highlight positive cultural initiatives within society.

The editorial operations of Chobir Kagoj remain independent and impartial. News or opinions are never influenced by political, commercial, or personal interests.

Our content may include news reports, feature stories, analysis, interviews, reviews, and opinion pieces. Opinions expressed in such articles are solely those of the respective authors.

If any factual error is identified, we take necessary steps to correct it based on readers’ feedback and credible evidence.

Terms & Copyright Policy

All news articles, photographs, videos, and other content published on Chobir Kagoj are protected under copyright law.

No content from this website may be reproduced, republished, or used for commercial purposes in whole or in part without prior permission.

However, excerpts may be quoted for personal or research purposes provided that proper credit and a link to Chobir Kagoj are clearly mentioned.

Some images, videos, or information used on this website may be collected from third-party sources, artists, production companies, or news agencies. In such cases, proper credit is given to the original source.

If any individual or organization believes their copyright has been violated, the matter will be reviewed and appropriate action will be taken.